odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 28th May 2026, ২৮th May ২০২৬
বিদ্রোহ, মানবতা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা ও প্রেরণার বার্তা

নজরুল ছিলেন জাতীয় চেতনার অগ্নিস্বর ও সাম্যের প্রতীক : রাষ্ট্রপতি

odhikarpatra | প্রকাশিত: ২৪ May ২০২৬ ২১:৪০

odhikarpatra
প্রকাশিত: ২৪ May ২০২৬ ২১:৪০

রবিবার | ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশেষ  প্রতিবেদক

মূল প্রতিবেদন:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নজরুল ছিলেন জাতীয় জাগরণের অগ্রদূত এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের শক্তিশালী কণ্ঠস্বর। তিনি শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন প্রতিবাদ করে গেছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, দ্রোহ ও প্রেমের কবি। তার সাহিত্যকর্ম শুধু বাংলা সাহিত্য নয়, বিশ্বসাহিত্যেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কবিতা, গান, নাটক ও প্রবন্ধের মাধ্যমে তিনি বাংলা ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।

তিনি আরও বলেন, নজরুলের সৃষ্টি ধর্ম, বর্ণ ও সামাজিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান করেছে। তার অগ্নিঝরা কবিতা ও গান ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে প্রেরণা জুগিয়েছে।

রাষ্ট্রপতির মতে, নজরুলের আদর্শ ভবিষ্যতেও সমাজের বৈষম্য, অন্যায় ও অনাচারের বিরুদ্ধে মানুষকে সাহস ও শক্তি দেবে। তিনি আশা প্রকাশ করেন, নজরুলের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সাম্যভিত্তিক বাংলাদেশ গঠনে এগিয়ে যাবে।

শেষে রাষ্ট্রপতি নজরুলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার আত্মার শান্তি কামনা করে



আপনার মূল্যবান মতামত দিন: