odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th October 2026, ১২th October ২০২৬
বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার তিন বছরের জন্য দায়িত্ব পেলেন; নতুন বোর্ডে রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বরা

বাসসের নতুন চেয়ারম্যান আবদুল হাই শিকদার, ১২ সদস্যের পরিচালনা বোর্ড গঠন

odhikarpatra | প্রকাশিত: ১২ October ২০২৬ ১৮:৩৫

odhikarpatra
প্রকাশিত: ১২ October ২০২৬ ১৮:৩৫

অধিকারপত্র ডটকম।  অনলাইন  প্রতিবেদক

সোমবার : ১২ অক্টোবর ২০২৬, 

ঢাকা: জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে ১২ সদস্যের এ বোর্ড গঠন করেছে সরকার।

রোববার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন চেয়ারম্যান আবদুল হাই শিকদার পূর্ববর্তী বোর্ড চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার আলদীনের স্থলাভিষিক্ত হয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাসসের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারা অনুযায়ী তিন বছর মেয়াদে পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।

নতুন পরিচালনা বোর্ড ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৬ ধারার বিধান অনুযায়ী দায়িত্ব পালন করবে। আদেশ জারির তারিখ থেকেই নতুন বোর্ডের কার্যক্রম শুরু হবে।

বোর্ডে যারা রয়েছেন

আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে গঠিত পরিচালনা বোর্ডের ১২ পরিচালক হলেন—তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস), অর্থ বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার এবং বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক (পদাধিকারবলে)।

এ ছাড়া বোর্ডে রয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, ৭১ টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান, ওএসক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বাসসের বাংলা বিভাগের প্রধান প্রতিবেদক দিদারুল আলম।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, তিন বছর মেয়াদি এ পরিচালনা বোর্ড দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে।

 


#আবদুল_হাই_শিকদার #বাসস #পরিচালনা_বোর্ড #অধিকারপত্র