odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th October 2026, ১৪th October ২০২৬
বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ

ধর্ষণের অভিযোগে যুবদল নেতা ও ভাই কারাগারে

odhikarpatra | প্রকাশিত: ২৯ May ২০২৬ ২২:০১

odhikarpatra
প্রকাশিত: ২৯ May ২০২৬ ২২:০১

প্রকাশিত: ২৯ মে ২০২৬, রাত ৯:৪৫

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় যুবদল নেতা মান্না সিকদার ও তার ছোট ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) ভোরে টাঙ্গাইলের নাগরপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার মান্না সিকদার চৌহালী উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাঘুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ গ্রামের বাসিন্দা। মামলায় ধর্ষণের ঘটনায় সহযোগিতার অভিযোগে তার ছোট ভাই শান্তকেও আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থীকে বিয়ের আশ্বাস দিয়ে মান্না সিকদার একাধিকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তার ভাই শান্ত ও এক প্রতিবেশী নারী সহযোগিতা করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, পরে ভুক্তভোগী বিয়ের দাবি জানালে মান্না সিকদার তাকে অস্বীকার করেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীর খালাতো ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে নাগরপুর থানায় মামলা দায়ের করেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে প্রধান অভিযুক্তসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ধর্ষণের অভিযোগে যুবদল নেতা ও ভাই কারাগারে

#ধর্ষণ_মামলা #যুবদল #মান্না_সিকদার #সিরাজগঞ্জ #নাগরপুর #অধিকারপত্র