odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 31st May 2026, ৩১st May ২০২৬
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও সিকিউরিটি অফিসার পদে মোট ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১১ জুন পর্যন্ত।

বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরির সুযোগ, নিয়োগ হবে ৫ জন

odhikarpatra | প্রকাশিত: ৩১ May ২০২৬ ০৫:৫৬

odhikarpatra
প্রকাশিত: ৩১ May ২০২৬ ০৫:৫৬

: ৩১মে ২০২৬, অধিকারপত্র ডটকম 

নিজস্ব প্রতিবেদক

North-West Power Generation Company Limited (এনডব্লিউপিজিসিএল) নতুন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও সিকিউরিটি অফিসার পদে মোট ৫ জনকে নিয়োগ দেবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৪ জন এবং সিকিউরিটি অফিসার পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। দুই পদেই বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের জন্য ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অথবা বিবিএ ও এমবিএ ডিগ্রি থাকতে হবে। সিকিউরিটি অফিসার পদে যেকোনো বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি প্রয়োজন।

২১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীরা মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, গ্র্যাচুইটি এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

আবেদন ফি ২০০ টাকা। নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে ফি পরিশোধ করতে হবে। আবেদন করার শেষ সময় ১১ জুন ২০২৬, বিকেল ৪টা।

বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরির সুযোগ, নিয়োগ হবে ৫ জন

#চাকরি #এনডব্লিউপিজিসিএল #বিদ্যুৎ_খাত #নিয়োগ_বিজ্ঞপ্তি #সরকারি_চাকরি

 



আপনার মূল্যবান মতামত দিন: