odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 24th October 2026, ২৪th October ২০২৬
র‍্যাম্প ও মিডিয়া জগতে ঝড় তোলা সায়েদা তৌহিদা হককে নিয়ে যা জানা গেল

মডেল ও অভিনেত্রী সায়েদা তৌহিদা হকের জীবনবৃত্তান্ত ও ক্যারিয়ার গ্রাফ | odhikarpatra

odhikarpatra | প্রকাশিত: ১৭ July ২০২৬ ২৩:০৪

odhikarpatra
প্রকাশিত: ১৭ July ২০২৬ ২৩:০৪

 | অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ : ১৭ জুলাই 

অধিকারপত্র ডটকম / বিনোদন ডেক্স:

বাংলাদেশের ফ্যাশন ও মিডিয়া অঙ্গনে এক পরিচিত নাম সায়েদা তৌহিদা হক। ৯ বছরের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন একজন দক্ষ মডেল, অভিনেত্রী ও উপস্থাপক হিসেবে। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে ফ্যাশন রানওয়ে থেকে শুরু করে টিভি পর্দায় তিনি নিয়মিত নজর কাড়ছেন। শিক্ষা জীবনে তিনি অর্জন করেছেন স্নাতকোত্তর ডিগ্রি।

ফ্যাশন রানওয়েতে সায়েদা তৌহিদা হকের পদচারণা অত্যন্ত শক্তিশালী। দেশের শীর্ষস্থানীয় বহু ফ্যাশন শো ও আন্তর্জাতিক মানের কোরিওগ্রাফিতে তিনি ক্যাটওয়াক করেছেন। ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক, আড়ং, বিজিএমইএ খাদিশো, রিবি রাসেল আয়োজিত ফ্রেঞ্চ গালা ইভেনিং, রিনা লতিফের ৩০ বছর পূর্তি উৎসব এবং দ্য লাস্ট্রাস রানওয়ের মতো নামীদামী আয়োজনে তিনি অংশ নিয়েছেন। এছাড়া বিভিন্ন বাণিজ্যিক ব্র্যান্ড যেমন—ইয়েলো, প্রিমস কালার, কটন ইউএসএ, টেক্সটাইল ও ডেনিম এক্সপোতেও তাঁর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

ইলেকট্রনিক মিডিয়ায় সায়েদার অভিজ্ঞতা ব্যাপক। বিটিভি, এনটিভি, আরটিভি, দেশ টিভি, চ্যানেল আই, মাছরাঙা টেলিভিশন, ইটিভি, জিটিভি ও চ্যানেল ৯-এর মতো দেশের প্রথম সারির টেলিভিশন চ্যানেলগুলোতে নিয়মিত কাজ করেছেন তিনি। অভিনয়ের ক্ষেত্রে একক ও ধারাবাহিক নাটক, ওয়েব সিরিজ এবং মিউজিক ভিডিওতে তিনি সমান স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন।

কাজের দক্ষতার পাশাপাশি পেশাদারিত্ব বজায় রাখাই তাঁর মূল অগ্রাধিকার। বিজ্ঞাপনী ফটোশুট, শাড়ি ও লেহেঙ্গা শুট, ডিজাইনার শুট, র‍্যাম্প শো এবং নোঙরসহ সব ধরনের দেশীয় ও ঐতিহ্যবাহী পোশাকে কাজ করতে আগ্রহী হলেও নির্দিষ্ট কিছু বিষয়ে কঠোর পেশাদার সীমানা বজায় চলেন তিনি। দেশের বাইরে এবং দেশের যে কোনো স্থানে শুটিংয়ের জন্য প্রস্তুত এই গুণী মডেল। দেশের বিশিষ্ট কোরিওগ্রাফার ও পরিচালকদের সান্নিধ্যে কাজ করে মিডিয়া অঙ্গনে নিজের অবস্থান দিন দিন আরও সুদৃঢ় করছেন সায়েদা তৌহিদা হক।