odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 27th July 2026, ২৭th July ২০২৬
নেত্রকোনা, হবিগঞ্জ কৃষি ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব; রাষ্ট্রপতির অনুমোদনে নিয়োগ কার্যকর

তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

Special Correspondent | প্রকাশিত: ২৭ July ২০২৬ ২২:১০

Special Correspondent
প্রকাশিত: ২৭ July ২০২৬ ২২:১০

নিউজ ডেস্ক | অধিকারপত্র

দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলো হলো নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্ত নতুন উপাচার্যরা হলেন:

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান। 

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। 

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। 

নিয়োগের শর্তাবলী ও মেয়াদ:

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর আইন অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে। 

মেয়াদ: যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা তাদের অবসর গ্রহণের তারিখ যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে। 

বেতন-ভাতা: নতুন উপাচার্যরা তাদের মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। 

অবস্থান: নির্দেশ অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের সার্বক্ষণিকভাবে স্ব স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। 

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে বা রাষ্ট্রীয় প্রয়োজনে আচার্য (রাষ্ট্রপতি) যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। 

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: