odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 30th August 2026, ৩০th August ২০২৬
অধিকৃত পশ্চিম তীরের কুসরায় ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলার পর ছয় ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

বসতিতে হামলার পর ৬ ফিলিস্তিনিকে আটক করল ইসরায়েলি বাহিনী

odhikarpatra | প্রকাশিত: ২৯ August ২০২৬ ২৩:৪৫

odhikarpatra
প্রকাশিত: ২৯ August ২০২৬ ২৩:৪৫

অধিকারপত্র ডটকম আন্তর্জাতিক ডেক্স:

অধিকৃত পশ্চিম তীরের কুসরা এলাকায় ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা ও সহিংসতার পর ছয় ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৯ আগস্ট) ৫০ জনের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারী কুসরায় ঢুকে ফিলিস্তিনি বাসিন্দাদের ওপর হামলা চালায়। এ সময় কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি কৃষিজমিতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, হামলার পর ইসরায়েলি বাহিনী ছয় ফিলিস্তিনিকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ ও হয়রানি করা হয় এবং পরে কাছাকাছি এলাকায় ছেড়ে দেওয়া হয়।

এদিকে কুসরায় ফিলিস্তিনি কয়েকটি পরিবারকে ঘিরে বসতিস্থাপনকারীদের অবরোধ অব্যাহত রয়েছে। আল জাজিরার পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত চার ফিলিস্তিনি একটি বাড়ির ভেতরে আটকা পড়েছেন। আশপাশের এলাকায় কৃষিজমিতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বসতিস্থাপনকারীরা বাড়িঘরে পাথর ও দাহ্য পদার্থ নিক্ষেপ করছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, কুসরায় ‘সহিংস সংঘর্ষের’ খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং আরও উত্তেজনা ঠেকাতে সেখানে অবস্থান করছে।

কুসরায় গত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনি পরিবারগুলোর ওপর বসতিস্থাপনকারীদের চাপ ও হামলা বেড়েছে। স্থানীয়দের মতে, এতে নিরাপত্তাহীনতা আরও তীব্র হয়েছে।

সূত্র: আল জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: