odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 3rd September 2026, ৩rd September ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে প্রাচ্যকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী।

ঢাবি প্রাচ্যকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

odhikarpatra | প্রকাশিত: ২ September ২০২৬ ২৩:২৯

odhikarpatra
প্রকাশিত: ২ September ২০২৬ ২৩:২৯

ঢাকা প্রতিনিধি | অধিকারপত্র ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এ প্রদর্শনী শুরু হয়।

এর আগে চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান গোপাল চন্দ্র ত্রিবেদীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসরাফিল প্রাং, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন।

প্রদর্শনী উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর কিউরেটর কান্তিদেব অধিকারী।

এদিকে প্রদর্শনীতে অংশ নেওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন ক্যাটাগরিতে প্রাচ্যকলা বিভাগের ১৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

প্রদর্শনীতে প্রাচ্যকলা বিভাগের শিক্ষার্থীদের সৃজনশীল শিল্পকর্ম স্থান পেয়েছে। শিক্ষার্থীদের শিল্পচর্চা, নান্দনিকতা ও সৃজনশীলতার প্রকাশ ঘটাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

ঢাবি প্রাচ্যকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শিল্পকর্ম প্রদর্শনী, বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী, জয়নুল গ্যালারি, চারুকলা অনুষদ, প্রাচ্যকলা, ঢাবি সংবাদ, অধিকারপত্



আপনার মূল্যবান মতামত দিন: