odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 17th September 2026, ১৭th September ২০২৬
যেকোনো মাধ্যমেই নিয়মিত কাজ করতে তাঁর কোনো আপত্তি নেই

সাদিয়া ইসলাম মৌ এর নতুন কাজের শর্ত ও পারিশ্রমিক ভাবনা | ব্যাক করছেন কি মৌ

odhikarpatra | প্রকাশিত: ১৭ September ২০২৬ ০৩:০৩

odhikarpatra
প্রকাশিত: ১৭ September ২০২৬ ০৩:০৩

প্রতিবেদন তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ :

বিনোদন ডেস্ক, odhikarpatra.com: শোবিজ অঙ্গনে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ও জনপ্রিয় তারকা—মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ আবারও সরব আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিন ধরে পর্দায় তাঁর উপস্থিতির বিরতি নিয়ে ভক্ত ও অনুরাগীদের মধ্যে কৌতুহল তৈরি হলেও, এবার সেই জল্পনা-কল্পনার স্পষ্ট জবাব দিলেন এই গুণী শিল্পী। কাজের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি জানান, উপযুক্ত গল্প ও পেশাদার পরিবেশ পেলে যেকোনো সময় ক্যামেরার সামনে ফিরতে তিনি পুরোপুরি প্রস্তুত।

কাজের শর্ত ও পারিশ্রমিক প্রসঙ্গ নিয়ে মৌ স্পষ্ট মন্তব্য করেছেন। তাঁর মতে, পারিশ্রমিক কিংবা অন্যান্য শর্তাবলি কোনো কাজের মুখ্য বাধা নয়; কাজের মূল ভিত্তি হওয়া উচিত চমৎকার গল্প, মানসম্মত চিত্রনাট্য এবং পরিচালকের কাজের প্রতি আন্তরিকতা। তিনি জানান, একজন সত্যিকারের শিল্পীর কাছে কেবল আর্থিক বিষয়টিই সব নয়। ভালো বাজেট ও উপযুক্ত পারিশ্রমিক অবশ্যই কাজের একটি অংশ, তবে গল্প ও নির্দেশনার গুণগত মান ঠিক থাকলে এবং সব ব্যাটে-বলে মিললে ব্যাতিক্রমী কাজের ক্ষেত্রে তিনি নমনীয় হতেও রাজি।

সাদিয়া ইসলাম মৌ আরও যোগ করেন, কাজের সুযোগ ফিরিয়ে দিচ্ছেন—এমন ধারণা সম্পূর্ণ ভুল। ভালো চরিত্রের অপেক্ষায় যেকোনো শিল্পীই থাকেন। চিত্রনাট্য যদি মনে ধরে এবং পরিচালনার মধ্যে শিল্পী ও চরিত্রের মেলবন্ধন ঘটানোর পরিকল্পনা থাকে, তবে যেকোনো মাধ্যমেই নিয়মিত কাজ করতে তাঁর কোনো আপত্তি নেই।



আপনার মূল্যবান মতামত দিন: