odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 18th September 2026, ১৮th September ২০২৬
কিশোরগঞ্জের করিমগঞ্জে ঘরে নতুন ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসির উদ্দিন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জে নতুন ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১৮ September ২০২৬ ২১:২১

odhikarpatra
প্রকাশিত: ১৮ September ২০২৬ ২১:২১

অধিকারপত্র ডটকম / নিজস্ব প্রতিবেদক 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ঘরে নতুন ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসির উদ্দিন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়কা ইউনিয়নের বাগপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন ওই গ্রামের সালাম মিয়ার ছেলে। তিনি ঢাকায় একটি কাগজ তৈরির প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ ঘরে থাকা পুরোনো ফ্যান খুলে নতুন ফ্যান লাগানোর কাজ করছিলেন নাসির। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।