odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 25th September 2026, ২৫th September ২০২৬
দেশের ১৮ কোটি মানুষ সংকটে থাকা অবস্থায় এমপি-মন্ত্রীদের আর্থিক সুবিধা বাড়ানো অসঙ্গত; মগবাজারে মতবিনিময় সভায় জামায়াত আমিরের হুশিয়ারি

ভিআইপিদের বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব এলে বিরোধীতা করবে জামায়াত: শফিকুর রহমান

odhikarpatra | প্রকাশিত: ২৩ September ২০২৬ ২০:৫৯

odhikarpatra
প্রকাশিত: ২৩ September ২০২৬ ২০:৫৯

News Content: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের (এমপি) বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে তার তীব্র বিরোধিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, সংসদ সদস্যরা বেতন বা অর্থ উপার্জনের জন্য সংসদে যাননি, তারা জনগণের সেবা ও প্রয়োজনেই সেখানে গেছেন। দেশের ১৮ কোটি মানুষের আর্থিক অবস্থার সার্বিক পরিবর্তন হলে কেবল তখনই জনপ্রতিনিধিরা তার অংশীদার হতে পারেন। কিন্তু সাধারণ মানুষ যখন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এমপি-মন্ত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই ওঠে না। সরকার এমন কোনো উদ্যোগ নিলে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী এর রাজপথে ও সংসদে সুস্পষ্ট প্রতিবাদ ও বিরোধিতা করবে বলে জানান তিনি