odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 3rd October 2026, ৩rd October ২০২৬
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিবারের অগোচরে পরিত্যক্ত পুকুরে পড়ে যায় দুই শিশু; হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ৩ October ২০২৬ ২২:৩০

odhikarpatra
প্রকাশিত: ৩ October ২০২৬ ২২:৩০

অধিকার পত্র ডটকম | কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পাকুন্দিয়া পৌরসভার আনোয়ারখালী গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে নুসাইবা (২) এবং তার মামাতো/ফুফাতো বোন মরিয়মের মেয়ে আদিবা (৩)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শনিবার সকালে নুসাইবা ও আদিবা বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায়।

কিছুক্ষণ পর পরিবারের লোকজন দুই শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় দ্রুত দুই শিশুকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে স্থানীয় পরিবেশ।

 

বাড়ির পাশে খেলতে গিয়ে আর ফেরা হলো না দুই শিশুর, পুকুরে ডুবে মামাতো-ফুফাতো বোনের মৃত্যু

#পাকুন্দিয়া #কিশোরগঞ্জ #শিশুমৃত্যু #পানিতে_ডুবে_মৃত্যু #পুকুরে_ডুবে_মৃত্যু #দুর্ঘটনা #অধিকারপত্র