odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd March 2026, ২nd March ২০২৬

খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটক রাখা হয়েছেঃ মির্জা ফখরুল

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১০ September ২০১৮ ১৬:১৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১০ September ২০১৮ ১৬:১৪

আজ রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটক রাখা হয়েছে। আমরা তার মুক্তি চাচ্ছি, এটা কোনো করুণা নয়। তিনি উচ্চ আদালতে থেকে জামিন পেয়েছেন। অব্যশই তাকে মুক্তি দিতে হবে, মুক্তি তার আইনগত প্রাপ্য।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকারকে পদত্যাগ করতে হবে।

তিনি আরো বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাকে মুক্তি দিলে বোঝা যাবে সরকার দেশে একটা নির্বাচন চায়। সংসদ ভেঙে দেয়া, নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে পুনর্গঠন করাসহ নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়নের দাবি জানান তিনি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ডা. এজেডএম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: