odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd March 2026, ২nd March ২০২৬

বিএনপির গায়ে মানুষ পোড়া গন্ধ, তাদের ভোট দিবেন না: প্রধানমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ December ২০১৮ ১৮:৫৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ December ২০১৮ ১৮:৫৪

বিএনপির গায়ে মানুষ পোড়া গন্ধ। আগুন দিয়ে যারা মানুষ পুড়িয়ে মারে তাদের বাংলার মাটিতে স্থান হবে না। তারা দানব। তাদের ভোট দিবেন না। বললেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আপনারা নৌকায় ভোট দেবেন। অসমাপ্ত কাজগুলো যেন শেষ করতে পারি। আবার যেন আপনাদের সেবা করতে পারি। এটাই সবার কাছে আমার আবেদন। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়।

প্রধানমন্ত্রী বলেন, এই এলাকার উন্নয়নে অনেক প্রকল্প হাতে নিয়েছি। এই কাজগুলো শেষ করতে চাই। আমার একটাই লক্ষ্য, আপনারা ভালো থাকবেন। আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন, আমাদের প্রার্থীকে ভোট দিবেন। আমরা যেন আপনাদের সেবা করতে পারি। তাই আমরা নৌকা মার্কায় ভোট চাই।

তিনি বলেন, ২০২১ সালে মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। কোনও ঘর অন্ধকার থাকবে না। সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়ন করছি। ইপিজেড করে দিয়েছি। ইকোনোমিক জোন করে দিচ্ছি।

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা খাবারের ব্যবস্থা করেছি। কোনও মানুষ গৃহহারা থাকবে না। বিনা পয়সায় মানুষ চিকিৎসাসেবা পাচ্ছে। আমরা কমিউনিটি ক্লিনিক করেছি। প্রতিটি মানুষ চিকিৎসা পাচ্ছে। ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য এখন আর বই কিনতে হয় না। নতুন বই আমরা দিয়ে দিচ্ছি। উপবৃত্তি দিচ্ছি। মোবাইল ফোনে মায়েদের কাছে বৃত্তির টাকা পাঠানোর ব্যবস্থা করেছি। প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক মসজিদ ও কালচারাল সেন্টার করে দিচ্ছি। তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করেছি। ন্যাশনাল সার্ভিস চালু করেছি। বেকারদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।

এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, আপনাদের কাছে প্রার্থীদের তুলে দিয়ে গেলাম। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা তাদের জয়ী করবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া।



আপনার মূল্যবান মতামত দিন: