odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th October 2026, ১৫th October ২০২৬

টিআইবির ভোট চুরির অভিযোগ অলীক রহস্যময়: কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ January ২০১৯ ১৭:০৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ January ২০১৯ ১৭:০৪

স্টাফ রিপোর্টার

নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘টিআইবির অভিযোগ অলীক রহস্যময় কাহিনি।

টিআইবিকে বলবো, গল্প খাওয়াচ্ছেন, অনেক অবিশ্বাস্য রূপকথার কাহিনী সাজাচ্ছেন যে নির্বাচন নিরপেক্ষ হয়নি। স্বচ্ছ ব্যালট বক্স ব্যবহার করা হয়েছে। আপনাদের কোনও একজন প্রতিনিধি বা প্রতিপক্ষের এজেন্ট নির্বাচনি কেন্দ্রে কি এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে চ্যালেঞ্জ করেছে? টিআইবি আসলে স্বচ্ছতার বিরুদ্ধে কথা বলছে।’

বুধবার (১৬ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে মঙ্গলবার ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। এতে দাবি করা হয়, ৩০০ আসনের মধ্যে ৫০টি আসন দৈবচয়নের ভিত্তিতে নির্ধারণ করেছিল টিআইবি। এই ৫০টি আসনের মধ্যে ৪১টিতে জালভোট হয়েছে। সব দলের অংশগ্রহণে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও তা মূলত আংশিক অংশগ্রহণমূলক হয়েছে বলে দাবি করেছে টিআইবি।

প্রতিবেদনে বলা হয়েছে, আচরণবিধি ব্যাপকভাবে লঙ্ঘনের অভিযোগ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে।