odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 14th March 2026, ১৪th March ২০২৬

শিশু ধর্ষণ বেড়েই চলেছে

Admin 1 | প্রকাশিত: ১০ April ২০১৭ ০২:৪৪

Admin 1
প্রকাশিত: ১০ April ২০১৭ ০২:৪৪

চলতি বছরের প্রথম তিন মাসে ১৪৫টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে; যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫১ শতাংশ বেশি। পাশাপাশি, গণধর্ষণের ঘটনা বেড়েছে প্রায় তিন গুণ।

বাংলাদেশ শিশু অধিকার ফোরামের (বিএসএএফ) পরিসংখ্যান থেকে শিশু ধর্ষণের এ চিত্র পাওয়া গেছে। শিশুবিষয়ক বেসরকারি সংস্থাগুলোর জাতীয় নেটওয়ার্ক বিএসএএফ ১০টি জাতীয় দৈনিক সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে বছরওয়ারি হিসাব রাখে।

আইনজীবী ও মানবাধিকারকর্মীরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ভারসাম্যহীনতা, আইনের সঠিক প্রয়োগ না হওয়া এবং অভিভাবকের অসচেতনতা শিশু ধর্ষণ বৃদ্ধির বড় কারণ। প্রতিরোধে দরকার দ্রুত বিচার এবং অপরাধীর শাস্তি নিশ্চিত করা।

বিএসএএফের তথ্য বলছে, এ বছরের প্রথম তিন মাসে মোট ১৪৫টি শিশু ধর্ষণের শিকার হয়। ২০১৬ সালে একই সময়ে এ ধরনের ঘটনার সংখ্যা ছিল ৯৬টি। অর্থাৎ, তিন মাসে ৪৯টি বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। পাশাপাশি, একই সময়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে ৩১টি। একই সময়ে গত বছরে এই সংখ্যা ছিল ১২।



আপনার মূল্যবান মতামত দিন: