odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 14th March 2026, ১৪th March ২০২৬
বাঁচতে চায় শাকিল

সিলেটের মেধাবী ছাত্র শাকিল, পাশে দাঁড়ানোর অনুরোধ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ August ২০১৯ ২০:১৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ August ২০১৯ ২০:১৬

 


বালাগঞ্জ ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র শাকিল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার তারুণ্যকে দমিয়ে বিছানায় বন্দী করে রেখেছে জিবিএস ভাইরাস। দীর্ঘ দেড় মাস থেকে সিলেট এমএজি উসমানী মেডিকেলে মরণব্যাধী ভাইরাসে আক্রন্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন।

শাকিল আহমেদ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়ের মৃত হারুন মিয়ার ছেলে। গত রমজান মাসে যে তার বাবকে হারায়। এখন তার পরিবার নিস্ব। তার চিকিৎসার জন্য ২০ লক্ষাধিক টাকার প্রয়োজন। এই ব্যয় তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। শাকিল সে তার পরিবারের বড় ছেলে। তাদের আয়ের কোন উৎস নেই।

শাকিলের চিকিৎসকরা জানিয়েছেন জিবিএস ভাইরাসে আক্রান্ত শাকিলের চিকিৎসার জন্য ৬ মাস সময় লাগবে। তার চাচা ফজলুর রহমান জানান, চিকিৎসার খরচ বহন করা শাকিলের পরিবারের পক্ষে প্রায় অকল্পনীয়। পিতা হারা শাকিলকে বাঁচাতে সমাজের সম্পদশালীদের হাতটি বাড়িয়ে দিন এবং অন্যদের কে সাহায্য করার জন্য অনুরুধ করুন। হৃদয়বান ব্যক্তিদের কাছ থেকে আর্থিক সহায়তা চেয়েছে পরিবারটি।

তাকে সাহায্য করতে প্রাইম ব্যাংক হিসাব নাম: মুহিবুর রহমান আলমগীর, হিসাব নম্বর হচ্ছে ১১৬২১০৬০০২৫৯৯৮, কোর্ট রোড (চৌমুহনা) শাখা, মৌলভীবাজার। বিকাশ নম্বারঃ ০১৭২২৯১৯১৪৭। যোগাযোগঃ ০১৭৬২৪৩৬০৪৮।

মানুষ মানুষের জন্য। মানুষের পাশে দাড়ানো সকলের নৈতিক দায়িত্ব। হয়তো আপনার সাহায্যই ফিরে পেতে পারে শাকিলের নতুন জীবন।

বিয়ানীবাজার 



আপনার মূল্যবান মতামত দিন: