odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd April 2026, ২২nd April ২০২৬

বিএনপির সমাবেশ করার সাহস নেই অনুমতি না নিয়ে

odhikar patra | প্রকাশিত: ২৬ November ২০১৯ ০৩:৩৯

odhikar patra
প্রকাশিত: ২৬ November ২০১৯ ০৩:৩৯

বিএনপিকে সভা-সমাবেশ করতে হবে পুলিশসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সক্ষমতা বা সাহস কোনোটাই বিএনপির নেই।

রবিবার নয়াপল্টনে দলীয় সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন যে, এখন থেকে সভা-সমাবেশ করতে আর অনুমতি চাওয়া হবে না। এটি তাদের গণতান্ত্রিক অধিকার। মির্জা ফখরুলের এই বক্তব্যের প্রেক্ষিতে সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির তাদের নেত্রীর মুক্তির জন্য ৫০০ লোক নিয়ে সমাবেশ করতে পারে না, তারা আবার অনুমতি না নিয়ে সমাবেশ করতে চায়! এটা হাস্যকর।

ওবায়দুল কাদের বলেন, সরকারের কাছ থেকে অনুমতি নেওয়া আনুষ্ঠানিক বিষয়। বিএনপির আমলে আওয়ামী লীগও অনুমতি নিয়েই সভা-সমাবেশ করেছে। আমরা কি অনুমতি না নিয়ে কখনও সভা-সমাবেশ করেছি? আপনারা অনুমতি নেবেন না কেন? জায়গার মালিকের কাছ থেকে অনুমতি তো নিতেই হবে।



আপনার মূল্যবান মতামত দিন: