বিনোদন ডেস্ক | অধিকারপত্র ডটকম
জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্টের কবলে পড়েছেন। তার নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভিউয়া ফেসবুক আইডি ও পেজ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এই তারকা। রোববার (১ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি ভক্ত ও অনুসারীদের এসব অ্যাকাউন্ট থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
মৌ জানান, ফেসবুকে ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তার কোনো আইডি বা পেজ নেই। তার একমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্টের নাম ‘সাদিয়া ইসলাম’। এছাড়া ইনস্টাগ্রাম বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় তার কোনো উপস্থিতি নেই। অথচ তার নাম ব্যবহার করে নিয়মিত স্ট্যাটাস প্রদান ও পরিচিতজনদের পোস্টে কমেন্ট করা হচ্ছে, যা তাকে চরম বিব্রতকর অবস্থায় ফেলেছে।
ক্ষোভ প্রকাশ করে মৌ বলেন, “যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের অনুরোধ করছি—এসব বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি ও লেখা পোস্ট করা আইনত অপরাধ। আমি ইতিমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছি এবং সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ভক্তদের উদ্দেশে তিনি আরও বলেন, “ভুয়া অ্যাকাউন্টের বন্ধু হয়ে আপনারা প্রতারিত হবেন না। আমি আবারও বলছি, আমার কোনো ফ্যান পেজ বা ইনস্টাগ্রাম নেই। যারা এসব করছেন, সাবধান হোন।”
নব্বইয়ের দশকের জনপ্রিয় এই তারকা সাইবার অপরাধীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে জানান, এসব তৎপরতা বন্ধ না হলে তিনি আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করবেন।
সাবধান হন, নয়তো আইনি ব্যবস্থা!' ফেসবুকে ভুয়া আইডি নিয়ে চরম ক্ষুব্ধ জনপ্রিয় তারকা সাদিয়া ইসলাম মৌ
#SadiaIslamMou #সাদিয়া_ইসলাম_মৌ #FakeAccount #CyberCrime #বাংলাদেশ_বিনোদন #SocialMediaSafety #অধিকারপত্র
সাদিয়া ইসলাম মৌ মৌ ফেসবুক আইডি ভুয়া অ্যাকাউন্ট সতর্কবার্তা সাদিয়া ইসলাম মৌ আইনি ব্যবস্থা বিনোদন সংবাদ সাইবার বুলিং বাংলাদেশ

আপনার মূল্যবান মতামত দিন: