odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 4th August 2026, ৪th August ২০২৬
টঙ্গীবাড়ীতে পৃথক ঘটনায় নিহত, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু ঘোষণা

বজ্রপাতে মুন্সীগঞ্জে ২ যুবকের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১৬ April ২০২৬ ২০:৪৯

odhikarpatra
প্রকাশিত: ১৬ April ২০২৬ ২০:৪৯

অধিকারপত্র ডটকম 

নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৬

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে পৃথক ঘটনায় তারা গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন রিজন ঢালী (২০) ও আরাফাত খান (২২)। রিজন ঢালী উপজেলার ফজুশাহ এলাকার মমিন ঢালীর ছেলে এবং আরাফাত খান দিঘীরপাড় এলাকার জসিম খানের ছেলে।

পুলিশ জানায়, বিকেল প্রায় ৩টার দিকে রিজন ঢালী কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে আহত হন। একই সময়ে দিঘীরপাড় এলাকায় বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন আরাফাত খান। স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বজ্রপাতে মুন্সীগঞ্জে ২ যুবকের মৃত্যু

#বজ্রপাত #মুন্সীগঞ্জ #টঙ্গীবাড়ী #দুর্ঘটনা #বাংলাদেশ

 

 



আপনার মূল্যবান মতামত দিন: