odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 23rd July 2026, ২৩rd July ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ

odhikarpatra | প্রকাশিত: ২৯ May ২০২৬ ২০:৩২

odhikarpatra
প্রকাশিত: ২৯ May ২০২৬ ২০:৩২

অধিকার পত্র ডেস্ক:

Border Guard Bangladesh (বিজিবি) সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে। শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার গাজীপুর, কাকডাঙ্গা ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সদর উপজেলার বেলতলা এলাকা থেকে ভারতীয় ওষুধ জব্দ করে। একই সময়ে কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি দল কলারোয়ার কেড়াগাছি এলাকা থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ উদ্ধার করে।

এ ছাড়া সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার বরমিতলা এলাকা থেকে ভারতীয় নেশাজাতীয় ৯০ বোতল ইস্কাফ কফ সিরাপ জব্দ করে।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর এবং পরবর্তীতে ধ্বংসের জন্য বিজিবি স্টোরে সংরক্ষণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: