odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 24th July 2026, ২৪th July ২০২৬
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গলায় কোরবানির মাংস আটকে আঁখি নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু*

ঈদের আনন্দ নিমেষেই বিষাদ! চুয়াডাঙ্গায় কোরবানির মাংস গলায় আটকে প্রাণ হারালো ১১ বছরের মাদ্রাসা ছাত্রী আঁখি!

odhikarpatra | প্রকাশিত: ২৯ May ২০২৬ ২১:৩৬

odhikarpatra
প্রকাশিত: ২৯ May ২০২৬ ২১:৩৬

অধিকার পত্র ডটকম 
দামুড়হুদা (চুয়াডাঙ্গা):

পবিত্র ঈদুল আজহার আনন্দঘন পরিবেশ মুহূর্তের মধ্যেই গভীর শোকে পরিণত হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায়।

পরিবারের সদস্যদের সঙ্গে সকালের খাবার খেতে বসে গলায় কোরবানির মাংসের টুকরো আটকে গুরুতর অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছে আঁখি (১১) নামের এক মাদ্রাসা ছাত্রী।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার লোকনাথপুর তেল পাম্প সংলগ্ন এলাকায় এই দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত আঁখি স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহর মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের দিনের খুশির আমেজে পরিবারের সবার সঙ্গে বসে সকালের খাবার খাচ্ছিল আঁখি। খাবার খাওয়ার সময় হঠাৎ করেই অসাবধানতাবশত তার গলায় কোরবানির শক্ত মাংসের টুকরো আটকে যায়।

এর ফলে তীব্র শ্বাসকষ্ট শুরু হলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে সেখানে পৌঁছানোর পর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। মূলত গলায় মাংস আটকে শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

ঈদের মতো একটি উৎসবের দিনে ফুটফুটে এই শিক্ষার্থীর এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো লোকনাথপুর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।



আপনার মূল্যবান মতামত দিন: