odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 1st August 2026, ১st August ২০২৬
চীন ও থাইল্যান্ডের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক, মোবাইল গ্যাজেট ও কসমেটিকস খাতে বিনিয়োগ ও সরবরাহ নিয়ে আলোচনা

ভিজিএনটির উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের নতুন সম্ভাবনা

odhikarpatra | প্রকাশিত: ১২ June ২০২৬ ২৩:২১

odhikarpatra
প্রকাশিত: ১২ June ২০২৬ ২৩:২১

অধিকার পত্র ডটকম, প্রকাশিত: ১২ জুন 

নিজস্ব প্রতিবেদক

ভেলোরা নেক্সাস গ্লোবাল ট্রেড (ভিজিএনটি)-এর সদস্যদের জন্য নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। ভিজিএনটির মোবাইল গ্যাজেট ব্র্যান্ড ‘ভোলটেক্স’-এ সহযোগিতা ও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন চীনের গুয়াংজু শহরের ব্যবসায়ী মি. সাম এবং মিসেস জেনি।

বাংলাদেশের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে তারা সম্প্রতি ভিজিএনটির স্বপ্নদ্রষ্টা মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশের সঙ্গে দেশের বিভিন্ন বাজার পরিদর্শন করেন। এ সময় তারা সম্ভাব্য ব্যবসায়িক সহযোগিতা ও বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

কয়েকদিন আগে ভিজিএনটির অন্যতম সদস্য ও মধ্যপ্রাচ্য প্রতিনিধি মো. আনিছুর রহমানের সঙ্গে এক ঘরোয়া বৈঠকে অংশ নেন মি. সাম ও মিসেস জেনি। বৈঠক শেষে মো. আনিছুর রহমান তাদের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা ও বাংলাদেশের বাজার সম্পর্কে আগ্রহের ভূয়সী প্রশংসা করেন।

এরই ধারাবাহিকতায় আজ ভিজিএনটির অন্যতম পরামর্শক ও সদস্য, সিঙ্গার-ভেকো কোম্পানির হেড অব ক্রেডিট এবং বেঙ্গল গ্রুপের অন্যতম পরিচালক আবুজাফর মো. কিবরিয়ার সঙ্গে মি. সাম, মিসেস জেনি এবং থাইল্যান্ডের ব্যবসায়ী মি. কেমির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মি. কেমি থাইল্যান্ড থেকে কসমেটিকস শিল্পের কাঁচামাল সরবরাহে আগ্রহ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক আলোচনা ইতিবাচক হয়েছে এবং আগামীকাল বিকেলে আরও একটি আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারত্ব, আমদানি-রপ্তানি কার্যক্রম এবং ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

ভিজিএনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশি পণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ সংশ্লিষ্ট সকলের কাছে দোয়া কামনা করে বলেন, ভবিষ্যতে রপ্তানি কার্যক্রম জোরদার করতে বিদেশি অংশীদারদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা হবে এবং খুব শিগগিরই চীনে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সফরের পরিকল্পনা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: