odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 7th April 2026, ৭th April ২০২৬

ইসলাম ধর্মের টানে অভিনয় ছাড়লেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী

odhikarpatra | প্রকাশিত: ৫ March ২০২৩ ১৪:১৪

odhikarpatra
প্রকাশিত: ৫ March ২০২৩ ১৪:১৪

পবিত্র ধর্ম ইসলামের রীতিমতো জীবনযাপনের জন্য অভিনয় জগতকে বিদায় জানালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ। তিনি এখন থেকে আর কোনো সিনেমা-নাটকে অভিনয় করবেন না বলে জানিয়েছেন।

দর্শকপ্রিয় বেশ কয়েকটি নাটকে নিজের অভিনয় প্রতিভার কারিশমা দেখিয়েছেন আনুম ফায়াজ। কিন্তু সম্প্রতি হঠাৎ-ই শোবিজ জগত পরিত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও জিও নিউজের।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, এই বার্তা লেখা আমার জন্য কঠিন। আপনারা দীর্ঘদিন আমার মিডিয়া ক্যারিয়ারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন। কিন্তু এখন থেকে আমি শোবিজ অঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, কিছু দিন ধরে আনাম ফায়াজকে সিনেমা অঙ্গনে দেখা যাচ্ছিল না। ইনস্টাগ্রামে নিজের বিভিন্ন পোস্টে তাকে হিজাব-বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে।

আনাম ফয়েজ ২০১৬ সালে আসাদ আনোয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্রসন্তান আছে



আপনার মূল্যবান মতামত দিন: