odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th June 2026, ১০th June ২০২৬

রাজধানীতে মাদক কেনা-বেচা: আটক ৪৯

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ June ২০২৩ ১৭:৪৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ June ২০২৩ ১৭:৪৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। ডিএমপি নিউজ এই তথ্য জানিয়েছে।

আটকের সময় তাদের হেফাজত থেকে ১৩৪৩৯ পিস ইয়াবা, ৪৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেনসিডিল, ৪ বোতল বিদেশি মদ ও ৭ গ্রাম ৫৫৯ পুরিয়া হেরোইন উদ্ধারমূলে জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা রুজু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: