odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 3rd July 2026, ৩rd July ২০২৬

হজ শেষে দেশে ফিরেছেন ২৪ হাজার ১৫৮ হাজী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ July ২০২৩ ১৯:৩৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ July ২০২৩ ১৯:৩৯

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে আজ শনিবার পর্যন্ত মোট ৬৪টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৪ হাজার ১৫৮ জন হাজি।

শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ৪৬তম বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এদিকে হজে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত ৯০ জন হজযাত্রী মারা গেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।



আপনার মূল্যবান মতামত দিন: