odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 3rd June 2026, ৩rd June ২০২৬
ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত, জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা; ২৬ জন আটক

তোফায়েল আহমেদের জানাজায় উপস্থিত ছিলেন সাবের হোসেন চৌধুরী

odhikarpatra | প্রকাশিত: ১ June ২০২৬ ২৩:৫৪

odhikarpatra
প্রকাশিত: ১ June ২০২৬ ২৩:৫৪

প্রকাশিত: ১ জুন ২০২৬ | অধিকার পত্র ডটকম

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, সাবেক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রথম জানাজা রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত জানাজায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন।

জানাজায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর পাশাপাশি উপস্থিত ছিলেন সাবের হোসেন চৌধুরী। জানাজা শেষে মরদেহবাহী গাড়িকে ঘিরে কয়েকজন নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার তাঁর নিজ জেলা ভোলায় একাধিক জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

রাজনীতির দীর্ঘ পথচলায় তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের অন্যতম পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি এবং নয়বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

তোফায়েল আহমেদের জানাজায় উপস্থিত ছিলেন সাবের হোসেন চৌধুরী

#তোফায়েল_আহমেদ #জানাজা #সাবের_হোসেন_চৌধুরী #আওয়ামীলীগ #ভোলা #বাংলাদেশ_রাজনীতি

 



আপনার মূল্যবান মতামত দিন: