odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 8th February 2026, ৮th February ২০২৬

রাজধানীতে মাদক কেনা-বেচা: আটক ৬৫

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ July ২০২৩ ১৯:১১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ July ২০২৩ ১৯:১১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। 

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। ডিএমপি নিউজ এই তথ্য জানিয়েছে।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৪৩৬৯ পিস ইয়াবা, ৫৭ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৯৩ গ্রাম ২৫৯ পুরিয়া হেরোইন ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা রুজু হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: