odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th October 2026, ১৫th October ২০২৬

ডিএমপির মাদকবিরোধী অভিযান: আটক ১৯

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩১ July ২০২৩ ১৭:৫১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩১ July ২০২৩ ১৭:৫১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ১৮৩৮ পিস ইয়াবা, ৪০ পুরিয়া হেরোইন ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল রবিবার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা হয়েছে।