odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th October 2026, ১৫th October ২০২৬

ডিএমপির মাদকবিরোধী অভিযান: আটক ২৯

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ August ২০২৩ ১৬:৪৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ August ২০২৩ ১৬:৪৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৫৬৫৩ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন ও ৭৫ কেজি ৮১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা হয়েছে।