odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 20th April 2026, ২০th April ২০২৬

রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযান:আটক ৬০

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১১ August ২০২৩ ১৭:০৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১ August ২০২৩ ১৭:০৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৯৩৩৪ পিস ইয়াবা, ৫৬ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন, ১১৩ কেজি ৫৭০ গ্রাম গাঁজা ও ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: