odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd October 2026, ২nd October ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান: আটক ৩৫

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৭ August ২০২৩ ১৭:২৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ August ২০২৩ ১৭:২৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ২৫২৮ পিস ইয়াবা, ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ১০৫ গ্রাম ২০ পুরিয়া হেরোইন উদ্ধারমূলে জব্দ করা হয়।

গতকাল বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮ টি মামলা হয়েছে।