odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 19th April 2026, ১৯th April ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রমে সময় বৃদ্ধি

কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বাড়লো, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সুযোগ

odhikarpatra | প্রকাশিত: ২৪ February ২০২৬ ২০:২৪

odhikarpatra
প্রকাশিত: ২৪ February ২০২৬ ২০:২৪

অধিকারপত্র ডটকম ক্যাম্পাস প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এ, বি ও সি ইউনিটের বিভাগসমূহে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি সময় একদিন বৃদ্ধি করেছে। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

 ভর্তি কার্যক্রমের সময়সূচি

  • ২৫ ফেব্রুয়ারি: সকাল ৯টা থেকে দুপুর ৩টা ৩০ মিনিট পর্যন্ত
  • ২৬ ফেব্রুয়ারি: সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত

নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের স্ব-শরীরে সংশ্লিষ্ট ইউনিট অফিসে উপস্থিত হয়ে বিভাগের মাধ্যমে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।

 ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র

ভর্তি কার্যক্রম সম্পন্নের সময় নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে—

  • ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক ১ কপি ফটোকপি
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি

ভর্তি ফি

  • ভর্তি ফি বাবদ ১৪ হাজার ৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে
  • ইউনিট অফিস উন্নয়ন ফি ও সংশ্লিষ্ট বিভাগের উন্নয়ন ফি আলাদাভাবে পরিশোধ করতে হবে

মাইগ্রেশন সংক্রান্ত নির্দেশনা

ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন অন/অফ করার শেষ সময় ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে একবার মাইগ্রেশন অফ করলে তা পুনরায় অন করার সুযোগ থাকবে না।

ক্লাস শুরুর তারিখ

২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১২ এপ্রিল, রবিবার

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।


শাহরিয়ার হাসান জুবায়ের
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার


 



আপনার মূল্যবান মতামত দিন: