odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 3rd October 2026, ৩rd October ২০২৬
জেমাইমা গোল্ডস্মিথের জীবনে নতুন অধ্যায়, এক বছর প্রেমের পর বাগদান সম্পন্ন

আইরিশ বিলিয়নিয়ারের সঙ্গে বাগদান সারলেন ইমরান খানের সাবেক স্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ৪ May ২০২৬ ১৯:০১

odhikarpatra
প্রকাশিত: ৪ May ২০২৬ ১৯:০১

অধিকার পত্র ডটকম আন্তর্জাতিক ডেক্স।

লন্ডন/ডাবলিন প্রতিনিধি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান-এর সাবেক স্ত্রী ও ব্রিটিশ চিত্রনাট্যকার জেমাইমা গোল্ডস্মিথ নতুন করে বিয়ের পথে হাঁটছেন। আয়ারল্যান্ডের ডাবলিন-এ জন্ম নেওয়া আইরিশ বিলিয়নিয়ার ব্যবসায়ী ক্যামেরন ও’রেইলি-এর সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ধরে সম্পর্কে রয়েছেন জেমাইমা ও ও’রেইলি। একটি ডকুমেন্টারি সংশ্লিষ্ট কাজের মাধ্যমে তাদের প্রথম পরিচয় হয়। সেখান থেকেই বন্ধুত্ব গড়ে উঠে, যা ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

ক্যামেরন ও’রেইলি প্রভাবশালী আইরিশ পরিবার থেকে উঠে আসা একজন ব্যবসায়ী। তিনি আন্তর্জাতিক রাগবি অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব অ্যান্থনি ও’রেইলি-এর ছেলে।

জেমাইমার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, ও’রেইলি ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সংযত স্বভাবের। ইতোমধ্যে জেমাইমার ভাই রবিন বার্লি-এর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং পরিবার থেকেও এই সম্পর্ককে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, জেমাইমা গোল্ডস্মিথ ১৯৯৫ সালে ইমরান খানকে বিয়ে করেন এবং ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। দীর্ঘদিন একক জীবন কাটানোর পর এবার নতুন করে সংসার জীবনে ফিরতে যাচ্ছেন তিনি।