odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 21st May 2026, ২১st May ২০২৬
মালিবাগ রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ঢালিউড অভিনেত্রী

অল্পের জন্য বেঁচে গেলেন জনপ্রিয় অভিনেত্রী মিস্টি জান্নাত

odhikarpatra | প্রকাশিত: ২০ May ২০২৬ ২২:২৪

odhikarpatra
প্রকাশিত: ২০ May ২০২৬ ২২:২৪

প্রকাশিত: ২০ মে ২০২৬, বুধবার

বিনোদন প্রতিবেদক:

ঢালিউডের এ সময়ের আলোচিত ও মিষ্টি হাসির অভিনেত্রী মিস্টি জান্নাত ভয়াবহ রেল দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। রাজধানীর মালিবাগ রেলক্রসিং এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা।

আজ একটি বেসরকারি হাসপাতালে প্রমোশনাল অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘটনার বর্ণনা দেন অভিনেত্রী। তিনি জানান, আর একটু হলেই তাদের গাড়িটি ট্রেনের চাপায় দুমড়ে-মুচড়ে যেতে পারত।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে মিস্টি জান্নাত বলেন, “আর একটু হলেই বড় দুর্ঘটনা ঘটে যেত। আল্লাহর রহমতে আমরা নিরাপদে বের হতে পেরেছি।”

এ সময় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আল্লাহ আমাকে রক্ষা করেছেন।”

এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকে অভিনেত্রীর সুস্থতা ও নিরাপত্তা কামনা করেছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: