odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 22nd May 2026, ২২nd May ২০২৬

জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে: শামসুজ্জামান দুদু

odhikarpatra | প্রকাশিত: ২১ May ২০২৬ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ২১ May ২০২৬ ২৩:৫৯

প্রকাশিত: ২১ মে ২০২৬, বৃহস্পতিবার

জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে: শামসুজ্জামান দুদু

অপকর্মের দায় বিএনপির ওপর চাপানোর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা সৃষ্টিরও দাবি

অধিকার পত্র ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামকে নিয়ে ব্যবসা করে। দেশে সংঘটিত বিভিন্ন অপকর্মের সঙ্গে জামায়াত জড়িত থাকলেও সেসবের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ ইতিহাস ও বাস্তবতা সম্পর্কে সচেতন। তাই অপপ্রচার ও মিথ্যাচার করে জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয়। জনগণের মূল সমর্থন এখন বিএনপির পক্ষেই রয়েছে বলেও দাবি করেন তিনি।

শামসুজ্জামান দুদু আরও বলেন, একটি গোষ্ঠী দেশে সংঘটিত নানা অপকর্মের দায় বর্তমান সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে। ইসলামকে ব্যবহার করে তারা মূলত ইসলামের বিরুদ্ধেই কাজ করছে এবং মিথ্যাচার ছাড়া তাদের কোনো রাজনীতি নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, হামের প্রাদুর্ভাব সম্পর্কে আগের সরকারকে একাধিকবার লিখিতভাবে সতর্ক করা হলেও তারা কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। ফলে নির্মূল হওয়া রোগ আবার দেশে ফিরে এসেছে। তবে বর্তমান সরকার বিষয়টিকে জরুরি গুরুত্ব দিয়ে দেখছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের ফার্মাসিস্টদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আগে অনেক ফার্মেসি সন্ধ্যার মধ্যেই বন্ধ হয়ে যেত, কিন্তু এখন জাতীয় দায়িত্ববোধ থেকে অনেকেই গভীর রাত পর্যন্ত সেবা দিচ্ছেন।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি আরও বলেন, ইতিহাসের ধারাবাহিকতায় দলটি কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। ১৯৭১ সালে কারা মুক্তিযুদ্ধের পক্ষে এবং কারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল, তা দেশের মানুষ জানে।

বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল উল্লেখ করে তিনি বলেন, এখন প্রকৃত শিক্ষাবিদদের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হলে একটি পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা অপকর্ম করছে তারা বিএনপির রাজনীতি করে না। কেউ বিএনপির নাম ব্যবহার করে অপরাধে জড়ালে তাকে দ্রুত আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে: শামসুজ্জামান দুদু

অপপ্রচার করে জনগণের আস্থা অর্জন সম্ভব নয় বলে মন্তব্য বিএনপি নেতার

#অধিকারপত্র #শামসুজ্জামানদুদু #বিএনপি #জামায়াত #রাজনীতি #প্রেসক্লাব #বাংলাদেশ

কীওয়ার্ড: শামসুজ্জামান দুদু, বিএনপি, জামায়াতে ইসলামী, প্রেস ক্লাব, রাজনৈতিক বক্তব্য, অপপ্রচার, বিশ্ববিদ্যালয় অস্থিরতা, ফার্মেসি অ্যাসোসিয়েশন, হামের প্রাদুর্ভাব



আপনার মূল্যবান মতামত দিন: