odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 5th March 2026, ৫th March ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোর্বসের তালিকায় বিশ্বের ক্ষমতাধর নারীদের মধ্যে ৩৯তম

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১০ December ২০২০ ০৫:১৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১০ December ২০২০ ০৫:১৮

 

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২০  : মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মর্যাদাপূর্ণ ম্যাগাজিন ফোর্বসের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীদের মধ্যে ৩৯ তম স্থান অর্জন করেছেন।
‘দ্য ওয়ার্ল্ড’স হান্ড্রেড মোস্ট পাওয়ারফুল উইমেন’ শীর্ষক এই তালিকাটি মঙ্গলবার ম্যাগাজিনটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল টানা দশম বছর তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লেগার্ড। নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তৃতীয় স্থান অর্জন করেছেন এবং রানী দ্বিতীয় এলিজাবেথ তালিকায় ৪৬ তম স্থান পেয়েছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রোফাইলে ফোর্বস বলেছে যে, শেখ হাসিনা দেশে সুসংহত গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছেন। ম্যাগাজিনটি আরও লিখেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী। ম্যাগাজিনটিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অফিসে এটি তাঁর চতুর্থ এবং টানা তৃতীয় মেয়াদ … তিনি তাঁর চতুর্থ মেয়াদে খাদ্য নিরাপত্তা, শিক্ষায় প্রবেশাধিকার এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোনিবেশ করার পরিকল্পনা করেছেন।’



আপনার মূল্যবান মতামত দিন: