odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 20th April 2026, ২০th April ২০২৬

বাস মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে হবিগঞ্জে নিহত ৪

odhikarpatra | প্রকাশিত: ১৯ July ২০২২ ০৯:৪৬

odhikarpatra
প্রকাশিত: ১৯ July ২০২২ ০৯:৪৬

হবিগঞ্জ জেলার মাধবপুরে বাস, মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে মহিলাসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।

সোমবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বাখরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহাম্মেদ জানান, আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর উদ্ধার কাজ চলছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে নিহতদের মধ্যে মাইক্রোবাস চালক ঘটনাস্থলেই নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে ঢাকাগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস বাখরনগর এলাকায় পৌছলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আরও একটি ট্রাক মাইক্রাবাসটিকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।



আপনার মূল্যবান মতামত দিন: