odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 28th June 2026, ২৮th June ২০২৬

তানোরে মহিলা লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি | প্রকাশিত: ২৭ September ২০২৩ ১৭:৫৫

সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি
প্রকাশিত: ২৭ September ২০২৩ ১৭:৫৫

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে আওয়ামী মহিলা লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয় বর্ধিত সভাটি ।

উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন।

উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক সানোয়ারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে সরকার সরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা কৃষক লীগ সভাপতি রাম কমল সাহা, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার সুজন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, কৃষকলীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, কলমা ইউপির সেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি শিবলন প্রমুখ।

এসময় সাত ইউনিয়ন ও দুই পৌরসভার সভাপতি সম্পাদক এবং ওয়ার্ড সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: