odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th October 2026, ১৫th October ২০২৬

তিন বিভাগে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ April ২০২৪ ১৭:৫১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ April ২০২৪ ১৭:৫১

দেশের তিনটি বিভাগে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আর তিন বিভাগে অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, সিলেট অঞ্চল এর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুনঃ) ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া খুলনা এবং ময়মনসিংহ অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।