odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th October 2026, ১৫th October ২০২৬

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রার তারতম্য হতে পারে

odhikarpatra | প্রকাশিত: ৫ November ২০২৪ ১৮:০১

odhikarpatra
প্রকাশিত: ৫ November ২০২৪ ১৮:০১

আগামীকাল বুধবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। বৃহষ্পতিবার দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

আজ সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে। ভোরের দিকে সারাদেশে নদী অববাহিকার কোথাও-কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

চট্টগ্রাম বিভাগের কিছু-কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের দু’একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামীকাল বুধবার চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বৃহষ্পতিবার সারাদেশে রাত ও দিনের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পাঁচ দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং আরো কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত ভোর ৫ টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা৮ মিনিটে।

সুত্র : বাসস