odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 19th April 2026, ১৯th April ২০২৬

গত ১৫ বছরের অস্ত্রের লাইসেন্স পর্যালোচনা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ February ২০২৬ ১৭:৪০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ February ২০২৬ ১৭:৪০

গত ১৫ বছরে দেওয়া অস্ত্রের লাইসেন্স পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিগত সরকারের সময় দলীয় পরিচয়ে বা অনিয়মের মাধ্যমে নেওয়া লাইসেন্স যাচাই-বাছাই করে যেগুলো অবৈধ হিসেবে প্রমাণিত হবে, সেগুলো বাতিল করা হবে। প্রয়োজনে অস্ত্র জব্দ করা হবে।

আজ সোমবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিদপ্তরগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকার বৈধ অস্ত্রধারীদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু এখনো প্রায় ১০ হাজার অস্ত্র জমা পড়েনি। সেগুলোও চিহ্নিত করে উদ্ধার করতে হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: