odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th June 2026, ৭th June ২০২৬

অন্তর্বর্তী সরকারের সময় ভ্যাকসিনের 'গ্যাপ'-এই হামের পুনরুত্থান: অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম

odhikarpatra | প্রকাশিত: ৬ June ২০২৬ ২২:৩৬

odhikarpatra
প্রকাশিত: ৬ June ২০২৬ ২২:৩৬

নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র

বাংলাদেশে শিশুদের মধ্যে আবারও উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ছে মারাত্মক সংক্রামক রোগ হাম (Measles)।

বিগত তিন দশক ধরে দেশে হামের প্রকোপ প্রায় ছিলই না বললেই চলে। তবে হঠাৎ করেই রোগটি আবার ফিরে এসেছে এবং অনেক শিশুর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।

কেন এই পরিস্থিতি তৈরি হলো এবং এর থেকে বাঁচার উপায় কী, তা নিয়ে ,অধিকারপত্র (Odhikarpatra.com)-এর মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক এবং শিশু রিউমেটোলজী বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান

অধ্যাপক ডা. মোঃ জাহাঙ্গীর আলম 'ভ্যাকসিন গ্যাপ'-এর কারণেই এই বিপর্যয় অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম জানান, হাম একটি অত্যন্ত মারাত্মক সংক্রামক রোগ।

এর একটি মাত্র সেরোটাইপ (Serotype) রয়েছে, যার ফলে জীবনে এই রোগ সাধারণত একবারই হয়। বিগত তিন দশক (৩০ বছর) ধরে বাংলাদেশে হামের কোনো অস্তিত্ব ছিল না বললেই চলে, কারণ প্রতি বছর শিশুদের নিয়মিত টিকাদান করা হতো। নিয়মানুযায়ী শিশুদের ৯ মাস এবং ১৪ মাস বয়সে দুটি হামের টিকা দেওয়া হতো, যার ফলে শিশুরা সুরক্ষিত ছিল। তবে তিনি বর্তমান সংকটের জন্য পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করে বলেন,

"আমাদের ইন্টেরিম গভর্নমেন্টের (অন্তর্বর্তী সরকার) সময় এই হামের ভ্যাকসিনের একটা গ্যাপ হয়ে গেছে। এই ভ্যাকসিন গ্যাপের কারণে যে সমস্ত বাচ্চাগুলোর হামের ভ্যাকসিন দেওয়া হয়নি, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) ছিল না। তখন 'ওয়াইল্ড হাম ভাইরাসের' মাধ্যমে তারা আক্রান্ত হয়েছে।"

তিনি আরও যোগ করেন, রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকায় অনেক বাচ্চাকে আমরা ইতিমধ্যে হারিয়েছি। এটি একটি বড় ধরনের 'ক্রাইম' এবং সে সময়কার সরকারের গাফিলতির কারণে তাদের জবাবদিহি করতে হবে।  হামের লক্ষণসমূহ অভিভাবকদের সচেতনতার জন্য তিনি হামের সুনির্দিষ্ট লক্ষণ ও ধাপগুলো তুলে ধরেন: 

প্রথম ধাপ: প্রথমে প্রচণ্ড জ্বর হবে। এর সাথে কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেবে। দ্বিতীয় ধাপ: জ্বরের চতুর্থ দিনে এসে চামড়ায় বা স্কিনে লাল লাল দানা (র‍্যাশ) উঠবে এবং এটি সারা শরীরে ছড়িয়ে পড়বে। এই সময়ে জ্বরের তীব্রতা আরও বেড়ে যায় এবং চোখ দিয়ে পিচুটি পড়তে থাকে। 

নিউমোনিয়াসহ মারাত্মক সব জটিলতা হামের পরবর্তী ধাপেই শুরু হয় নানা ধরনের জটিলতা (Complications)। অধ্যাপক জাহাঙ্গীর আলম জানান:

১. নিউমোনিয়া: হাম থেকে প্রধানত তিন ধরনের নিউমোনিয়া হতে পারে। প্রথমত, প্যারা-ইনফেকশাস (Para-infectious), দ্বিতীয়ত, হামের ভাইরাস নিজেই নিউমোনিয়া করতে পারে, এবং তৃতীয়ত, সেকেন্ডারি ব্যাকটেরিয়া সংক্রমণের মাধ্যমেও নিউমোনিয়া হতে পারে। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে হাম হওয়ার অনেক দিন পরেও নিউমোনিয়া হতে পারে।

২. ডায়রিয়া: হামের পর বাচ্চাদের ডায়রিয়া হতে পারে।

৩. এনকেফালাইটিস: হামের সবচেয়ে মারাত্মক রূপ হলো এর ভাইরাসটি যদি কোনোভাবে ব্রেনে বা মস্তিষ্কে চলে যায়। একে 'এনকেফালাইটিস' (Encephalitis) বলে। আর এনকেফালাইটিস হলে শিশুর মৃত্যুর আশঙ্কা অনেক বেশি বেড়ে যায়।

 বর্তমান পরিস্থিতি ও করণীয় উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বর্তমান সরকারের পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, বর্তমান সরকার ইতিমধ্যে ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। গত ১২ই ফেব্রুয়ারি থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করার কারণে এখন হামের তীব্রতা অনেকটাই কমে এসেছে। এ জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান। ভিডিওর শেষে তিনি অধিকারপত্রের দর্শকদের উদ্দেশ্যে অত্যন্ত জরুরি কিছু পরামর্শ দেন:

টিকা নিশ্চিত করা: প্রতিটি শিশুকে অবশ্যই হামের ভ্যাকসিন দিতে হবে। আইসোলেশন: কোনো শিশুর হাম হলে তাকে অবশ্যই অন্য শিশুদের থেকে আলাদা বা আইসোলেশনে রাখতে হবে। অবিলম্বে হাসপাতালে ভর্তি: হামের লক্ষণ দেখা দিলে বা জটিলতা তৈরি হলে শিশুকে আর ঘরে না রেখে অবিলম্বে হাসপাতালে ভর্তি করে প্রপার ট্রিটমেন্ট (সঠিক চিকিৎসা) দিতে হবে। বুকের দুধ খাওয়ানো: আক্রান্ত শিশুদের ক্ষেত্রে মায়ের বুকের দুধ খাওয়ানো কোনোভাবেই বন্ধ করা যাবে না, তা নিয়মিত চালিয়ে যেতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: