odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 22nd March 2026, ২২nd March ২০২৬

জাতিসংঘ শীঘ্রই বিক্ষোভকারীদের হত্যার তদন্ত শুরু করবে : ভলকার তুর্ক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ August ২০২৪ ১১:১৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ August ২০২৪ ১১:১৩

১৫ আগস্ট, ২০২৪ (অনলাইন ডেস্ক) : বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে জাতিসংঘ শীঘ্রই তদন্ত শুরু করবে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্কের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে তদন্তের জন্য খুব শীঘ্রই জাতিসংঘের নেতৃত্বে একটি তদন্ত শুরু করা হবে। জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল শীঘ্রই তদন্ত শুরু করতে বাংলাদেশ সফর করবে।”

বুধবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপকালে জাতিসংঘের মানবাধিকার প্রধান এ মন্তব্য করেন।



আপনার মূল্যবান মতামত দিন: