odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 14th May 2026, ১৪th May ২০২৬

কিশোরগঞ্জে চালের বাজারে ভ্রাম্যমাণ আদালত, ৬ ব্যবসায়ীকে জরিমানা

odhikarpatra | প্রকাশিত: ৫ January ২০২৫ ২১:৪৭

odhikarpatra
প্রকাশিত: ৫ January ২০২৫ ২১:৪৭

নিজস্ব প্রতিবেদক:

জেলায় আজ অনুমোদনের অতিরিক্ত চাল মজুত, অধিক মূল্যে বিক্রি ও ক্রয় রশিদ দেখাতে না পারায় ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুরে জেলা শহরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রওশন কবির ও সহকারী কমিশনার মোছা. আজিজা বেগম পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন কিশোরগঞ্জের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মো. হাসান সারওয়ার।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে মূল্য তালিকা হালনাগাদ না করা এবং চালের ক্রয় রশিদ দেখাতে না পারায় মোট ৬টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে চাল ব্যবসায়ীদের এসব বিষয়ে সতর্ক করা হয়েছে।

জেলা প্রশাসনের এনডিসি রওশন কবির জানান, আসন্ন রমজান মাসে চালের বাজারসহ দ্রব্যমূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে রোববার শহরের বড়বাজারে চালের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: