odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 14th March 2026, ১৪th March ২০২৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

odhikarpatra | প্রকাশিত: ১৭ January ২০২৫ ১৪:২৯

odhikarpatra
প্রকাশিত: ১৭ January ২০২৫ ১৪:২৯

গোপালগঞ্জে জেলার কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের চালক ও দুই আরোহীসহ তিনজন নিহত হয়েছে।

আজ শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৮)। একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। এর মধ্যে দীপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বাসসকে জানান, উপজেলার পোনা গ্রামের বাড়ি থেকে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিনগর এলাকায় যাচ্ছিলেন তারা। ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে কুয়াশার কারণে অজ্ঞাত একটি গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ ঘটনায় দিপু ও বিশাল ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, আমরা ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা করছি। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে



আপনার মূল্যবান মতামত দিন: