odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th August 2026, ১৬th August ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় দুইজন নিহত

odhikarpatra | প্রকাশিত: ১০ February ২০২৫ ২৩:৪২

odhikarpatra
প্রকাশিত: ১০ February ২০২৫ ২৩:৪২

টাঙ্গাইল জেলার কালিহাতীতে বাস চাপায় ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল- যমুনা সেতু মহাসড়কে উপজেলার জোকারচর এলাকার ১৮ নম্বর ব্রীজের উপরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার কুরশাবেনু গ্রামের মকবুল হোসেনের ছেলে ভ্যানচালক আব্দুল হালিম (৩৫) এবং ভ্যানের যাত্রী একই উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আবুল মিঞার ছেলে আব্দুর রাজ্জাক আকন্দ (৫৪)।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক তাহেরুল ইসলাম জানান, ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে চালক ও এক যাত্রী যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারে যাচ্ছিলেন। এ সময় ১৮ নম্বর ব্রীজের উপর পৌঁছালে ঢাকাগামী জেনিন পরিবহনের একটি বাস পেছন থেকে ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ভ্যানের চালক ও যাত্রী বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।

পরে নিহতদের মরদেহ উদ্ধার করে যমুনা সেতু থানায় রাখা হয়েছে। ঘাতক বাসটি আটক করলেও চালক ও সহকারি পালিয়ে গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: