odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 29th October 2026, ২৯th October ২০২৬

ইরানের পরমাণু ইস্যুতে ‘কূটনৈতিক তৎপরতা’ অব্যাহত রাখার আহ্বান রাশিয়ার

odhikarpatra | প্রকাশিত: ১৪ March ২০২৫ ২১:২১

odhikarpatra
প্রকাশিত: ১৪ March ২০২৫ ২১:২১

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ‘কূটনৈতিক তৎপরতা’ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে রাশিয়া, ইরান ও চীনের কূটনীতিকদের মধ্যে আলোচনা চলছে, এরই মধ্যে শুক্রবার ক্রেমলিন এ আহ্বান জানায়।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ উল্লেখ করে এর নিন্দা জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই সমস্যা সমাধানের জন্য আরো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া প্রয়োজন।’