odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 14th September 2026, ১৪th September ২০২৬

সিরাজদিখানে গাঁজাসহ গ্রেফতার ১

odhikarpatra | প্রকাশিত: ১০ April ২০২৬ ০০:৫১

odhikarpatra
প্রকাশিত: ১০ April ২০২৬ ০০:৫১

অধিকার পত্র ডটকম : সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ আরিফ সরদার ওরফে আরিফ ভান্ডারী (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের মালিহাটা কাঠপট্টি রোডসংলগ্ন দানিয়াপাড়া গ্রামের ইব্রাহীম মিয়ার খালি জায়গায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নানের তত্ত্বাবধানে এএসআই শরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন।

গ্রেফতারকৃত আরিফ সরদার উপজেলার রশুনিয়া ইউনিয়নের সরদার বাড়ি এলাকার মৃত বারেক সরদারের ছেলে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে।”

 

আরিফ হোসেন হারিছ

 



আপনার মূল্যবান মতামত দিন: