odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 31st July 2026, ৩১st July ২০২৬
জাহাঙ্গীরনগর সৈয়দপুরে নিজ বাড়ি থেকে আটক হাসান খান, আদালতে পাঠানোর প্রস্তুতি

সিরাজদিখানে বিশেষ অভিযানে ১১০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

odhikarpatra | প্রকাশিত: ১৩ May ২০২৬ ০০:০৪

odhikarpatra
প্রকাশিত: ১৩ May ২০২৬ ০০:০৪

অধিকারপত্র ডটকম , সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাসান খান (৮৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার রাজানগর ইউনিয়নের জাহাঙ্গীরনগর সৈয়দপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার হাসান খান উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে। স্থানীয় সূত্র জানায়, তিনি এলাকায় দীর্ঘদিন ধরে চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসআই আক্কাস আলী শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে হাসান খানের তিনতলা ভবনের দ্বিতীয় তলায় তার নিজ শয়নকক্ষে অভিযান চালান।

এ সময় তার কাছ থেকে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান জানান, থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি



আপনার মূল্যবান মতামত দিন: